স্বাস্থ্য সচেতনতা শিবিরে বিনামূল্যে পরীক্ষা, যোগ দিলেন বহু মানুষ

স্থানীয় উদ্যোগে আয়োজিত শিবিরে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।

চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করছেন

যুগশঙ্খ সংবাদ

গ্রামীণ ও উপশহরাঞ্চলের সাধারণ মানুষের জন্য একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দা রক্তচাপ, সুগার, চোখের দৃষ্টি এবং হৃদরোগ সংক্রান্ত প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।

অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল রোগীদের পরামর্শ দেন এবং প্রয়োজনীয় সাধারণ ওষুধ বিনামূল্যে বিতরণ করেন। বিশেষ করে প্রবীণ নাগরিক ও শিশুদের জন্য স্বাস্থ্যবিধির গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানিয়েছেন, আগামী মাসে এই ধরনের আরো দুটি শিবির প্রত্যন্ত এলাকায় আয়োজন করা হবে যাতে সাধারণ মানুষ ঘরে বসেই নিয়মিত স্বাস্থ্য সেবা পেতে পারেন।

সম্পর্কিত বিষয়:
স্বাস্থ্য সচেতনতা →রাজ্য →চিকিৎসা →
আরও রাজ্য খবর →সর্বশেষ খবর